বান্দরবানে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বান্দরবানে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
নানা আয়োজনে বান্দরবানে আজ ১২মে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ইং পালিত হয়েছে।

নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সহ: নার্স, ইন্টার্ন নার্স ও বান্দরবান হাসাপাতালের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

দিবস উপলক্ষে র্্যালী, আলোচনা সভা, কেক কাটার অনুষ্ঠান বান্দরবান সদর হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ এইচ এম রাশেদুল আলম, সিনিয়র কনসালটেন্ট (শিশু), ডাঃ দীলিপ চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), ডাঃ অতনু চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ মোঃ তারেকুল ইসলাম, মেডিকেল অফিসার, বান্দরবান সদর হাসপাতাল। জুলি খেয়াং, নার্সিং সুপারভাইজার, বিউটি তালুকদার, নার্সিং সুপারভাইজার, নার্স রুমানা আক্তার প্রিয়া। বান্দরবান সদর হাসপাতাল এবং সকল সিনিয়র স্টাফ নার্স, বান্দরবান সদরহাসপাতাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানবসেবায় নিয়োজিত সকল নার্সকে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা।”নার্সিং” কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। আপনারা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড।

রোগীর আরোগ্য লাভের পথে চিকিৎসকের প্রেসক্রিপশনের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নার্সরা, যা হলো সুশ্রুষা, ধৈর্য এবং সহানুভূতির সাথে সেবা প্রদান।কোভিড-১৯ মহামারী থেকে শুরু করে সাধারণ যেকোনো জরুরি পরিস্থিতিতে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে, দিনের পর দিন নিজের পরিবারের কথা ভুলে রোগীদের পাশে থেকেছেন। রাতের আঁধারে যখন সবাই ঘুমায়, তখন আপনারা হাসাপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজ রাখেন। আপনাদের এই নিঃস্বার্থ ত্যাগের কোনো তুলনা হয় না।আজকের এই দিনে, আসুন আমরা নার্সদের কাজের যথাযথ স্বীকৃতি দিই, তাদের অধিকার সুরক্ষিত করি এবং এই পেশার উন্নয়নে বিনিয়োগ বাড়াতে অঙ্গীকারবদ্ধ হই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *