জাতিসংঘ ফোরামে বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জাতিসংঘ ফোরামে বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বান্দরবান জেলা সদরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের দাবি, উক্ত অধিবেশনে অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার উপস্থাপিত বক্তব্য “বিভ্রান্তিমূলক ও রাষ্ট্রবিরোধী”।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম. রুহুল আমিন, কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের সদস্য নাছির উদ্দীন,দপ্তর সম্পাদক শাহজালাল রানা এবং সহ-সভাপতি নুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

“আন্তর্জাতিক মঞ্চে দায়িত্বশীলতা প্রয়োজন”
বক্তারা বলেন,আন্তর্জাতিক পরিসরে এ ধরনের বক্তব্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং পার্বত্য অঞ্চলের বাস্তব পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করছে। তাদের মতে, পার্বত্য চট্টগ্রামের চলমান রাজনৈতিক সমস্যার সমাধানে সরকার কাজ করে যাচ্ছে, তবে এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

প্রধান অতিথির বক্তব্য কাজী মুজিবুর রহমান তার বক্তব্যে সন্তু লারমার সমালোচনা করে বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি দাবি করেন, পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর অধিকার আদায়ে তাদের সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করছে এবং বৈষম্য নিরসনে আন্দোলন অব্যাহত থাকবে। আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *